Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে বুধবার বিকেলে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আলী মিয়ার বাড়িতে। নিহতরা হলেন গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

স্থানীয় সূত্র জানায়, ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। মমসার পেশায় পাইপ ফিটার ছিলেন এবং পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সরাইল থানার ওসি মনজুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।