Web Analytics

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারত মহাসাগরে ‘অ্যাকুইলা ২’ নামের একটি বৃহৎ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। অভিযোগ করা হয়েছে, জাহাজটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে তেল পরিবহন করছিল। আল জাজিরার তথ্য অনুযায়ী, জাহাজটি ভেনেজুয়েলা থেকে যাত্রা শুরু করেছিল এবং মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগর থেকেই সেটিকে নজরদারিতে রেখেছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে অভিযান নিশ্চিত করেন।

হেগসেথ জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন কোনো নিষেধাজ্ঞা বা কোয়ারেন্টাইন জারি করে, তা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। তার ভাষ্য অনুযায়ী, সোমবার রাতভর অভিযান চালিয়ে ভারত মহাসাগরে জাহাজটি জব্দ করা হয়। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকারগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলেন, কিন্তু ‘অ্যাকুইলা ২’ সেই নির্দেশ অমান্য করেছিল।

হেগসেথ আরও বলেন, আকাশ, স্থল বা সমুদ্র— কোনো পথেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব নয় এবং আন্তর্জাতিক সামুদ্রিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে যুক্তরাষ্ট্র।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।