Web Analytics

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগ তুলে ধরার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্যের সভাকক্ষে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে চা-চক্র অনুষ্ঠিত হয়। পরে টিএসসি মিলনায়তনে আলোচনা সভায় উপাচার্য বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, এর শিক্ষা হলো বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর বয়ানের নিন্দা করে অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের পাশাপাশি জুলাই কর্নার স্থাপন, আলোকচিত্র ও গ্রাফিতি সংরক্ষণ এবং জুলাই যোদ্ধা ও আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফসহ কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছে। সভায় পাঁচ শহীদের স্বজনকে সম্মাননা দেওয়া হয় এবং আহত কয়েকজন শিক্ষার্থী অভিজ্ঞতা তুলে ধরেন। শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।