Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা অভিযোগ করেছেন, গত ৩০ তারিখে সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়েছে। এ ঘটনায় তিনি জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে বিষয়টি উত্থাপিত হলে স্পিকার নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন।

হানজালা জানান, এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে এমন শব্দ ব্যবহার করে দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান যেন সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সদস্যের সম্মান রক্ষা করা হয়।

স্পিকার জানান, বিষয়টি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে, যা তদন্ত করে প্রতিবেদন দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।