Web Analytics

রায় জালিয়াতি, হত্যা ও অন্যান্য অভিযোগে দায়ের করা চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন। এর আগে গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ পাঁচ মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ওই দিন রাতে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করে।

অবসরের পর ২০১৩ সালে তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা দায়ের হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।