Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২১৯–২১১ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা কানাডার পণ্যের শুল্ক বাতিলের পক্ষে ভোট দিয়েছে। ডেমোক্র্যাটদের উত্থাপিত এই প্রস্তাবে ছয়জন রিপাবলিকান আইনপ্রণেতাও সমর্থন দেন। প্রস্তাবটির লক্ষ্য হলো গত বছর ট্রাম্প প্রশাসন কানাডার ওপর যে শুল্ক আরোপ করেছিল তা প্রত্যাহার করা। তবে এটি এখনো প্রতীকী অনুমোদন হিসেবে রয়ে গেছে, কারণ আইনে পরিণত হতে হলে সিনেটের অনুমোদন ও প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্বাক্ষরের সম্ভাবনা খুবই কম।

দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর ট্রাম্প কানাডার ওপর ধারাবাহিকভাবে শুল্ক আরোপ করে আসছেন এবং সম্প্রতি কানাডার সম্ভাব্য চীনের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রতিক্রিয়ায় ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ভোট চলাকালে তিনি ট্রুথ সোশ্যালে সতর্ক করেন যে কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেন, তবে নির্বাচনে তার গুরুতর পরিণতি হবে। তিনি দাবি করেন, শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা রক্ষা করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রস্তাবটি নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ছয় সদস্যের সমর্থনে প্রস্তাবটি সহজেই পাস হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।