Web Analytics

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার রিতা ৫৪ বছর বয়সে মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সাহেববাড়ির সন্তান ছিলেন।

তার চাচা ও নবীনগর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তিন দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই বুধবার বিকেলে তিনি মারা যান।

ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন এবং সিঙ্গাপুরে হাইকমিশনার ছিলেন। বৃহস্পতিবার মিরপুর-৬ এলাকায় জোহরের নামাজের পর জানাজা শেষে মিরপুর ১০ নম্বর কবরস্থানে দাফনের কথা রয়েছে। তার মৃত্যুতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রসচিবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।