Web Analytics

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, বর্তমান পরিবেশমন্ত্রী অতীতে বনাঞ্চল ধ্বংস করে শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের নীতিতে পরিবেশ অগ্রাধিকারে নেই এবং আগামী পাঁচ বছরে পরিবেশের অবস্থা আরও খারাপ হতে পারে।

সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে বড় কিছু করার সুযোগ না থাকলেও এনসিপি পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করছে। তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

একই অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার থেকে ১২ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। ঢাকার ২০টি স্কুলে ২০০টি গাছ বিতরণ ও রোপণ করা হবে এবং দখল, দূষণ ও দাহ রোধে একটি সেমিনার আয়োজন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।