Web Analytics

ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানও একই ধরনের হুমকিমূলক বার্তা পেয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপাতত এসব হুমকিকে ভুয়া বলে মনে করছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে তিনি সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠকও ডেকেছেন।

ভালদিতারা বলেছেন, হুমকি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে এবং এর পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়; গোয়েন্দা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্তে কাজ করছে। তিনি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইমেইল বিশ্লেষণে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম মনে হচ্ছে; এটি সাইবার হামলা বা ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।