Web Analytics

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা সইয়ের সম্ভাবনাও রয়েছে। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল সফরে অংশ নেবেন। এ সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে ঢাকা। সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশ সহজ করার বিষয়েও আলোচনা হবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত মালয়েশিয়ার নিজস্ব পর্যালোচনা শেষে আসবে।

ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন এবং ২৬ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।