Web Analytics

সংসদে উত্থাপিত ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬ বিল নিয়ে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি স্বাক্ষরিত সোমবারের বিবৃতিতে বলা হয়, বিলটির উদ্দেশ্য ও বাস্তব প্রয়োগ মুসলিম উত্তরাধিকার আইন এবং প্রচলিত হেবা ব্যবস্থার সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। এ কারণে বিলটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়েছে।

অ্যালায়েন্স বলেছে, বিলের ভাষা সরাসরি কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না, সে সিদ্ধান্ত এখনই দেওয়া সমীচীন নয়। তবে নতুন দানপদ্ধতি এবং মুসলিম পারিবারিক আইনের উত্তরাধিকারব্যবস্থাকে পাশ কাটিয়ে বিকল্প আইন তৈরির দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে উদ্বেগের কারণ রয়েছে। তাদের আপত্তির কেন্দ্রবিন্দু বিলের ১২২এ ধারা, যেখানে দাতা সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার রাখতে পারবেন।

অ্যালায়েন্সের মতে, হেবার বৈধতার জন্য গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর গুরুত্বপূর্ণ। ১২২এ(১) অন্য আইনের সঙ্গে সংঘাত হলে নতুন বিধানকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখলেও ১২২এ(৪) হেবার বৈধতা অক্ষুণ্ন থাকার কথা বলেছে। এ অস্পষ্টতা দূর করতে আইন, ইসলামি আইন ও ফিকহ বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট অংশীজন এবং সংসদ সদস্যদের নিয়ে বিস্তৃত পর্যালোচনা ও মতবিনিময়ের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।