Web Analytics

ইসরাইলি পুলিশ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সি এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ইসরাইলের সংবেদনশীল স্থান ও স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে তেহরান-সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠাতেন। ইসরাইলি পুলিশের দাবি, প্রতিটি কাজের জন্য তিনি শত শত ডলার পারিশ্রমিক পেতেন। গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রসিকিউটরের ঘোষণা দাখিল করা হয়েছে, যা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পথ খুলে দিয়েছে। ইসরাইলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ঘটনাটি ইসরাইল ও ইরানের মধ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে এবং বিদেশি নাগরিকদের গুপ্তচরবৃত্তি সন্দেহে নজরদারির বিষয়টি আবারও সামনে এনেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।