Web Analytics

লেবাননে দশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক রেকর্ড করা বার্তায় তিনি বলেন, হিজবুল্লাহকে নির্মূল করার কাজ এখনো শেষ হয়নি এবং অবশিষ্ট রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় ইসরাইলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নেতানিয়াহু পুনরায় জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করাই ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়ে বলেন, ইসরাইলকে আর লেবাননে বোমা হামলার অনুমতি দেওয়া হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যথেষ্ট হয়েছে, আর নয়।” ট্রাম্পের এই বক্তব্য নেতানিয়াহুর অবস্থানের সরাসরি বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহুর এই ঘোষণা চলমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধিতার পর ইসরাইল পরবর্তী পদক্ষেপ কী নেবে তা এখন অনিশ্চিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।