Web Analytics

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই বছরের তদন্ত শেষে তার বিরুদ্ধে তহবিল তছরুপ, প্রভাব বিস্তার, ব্যবসায়িক দুর্নীতি ও তহবিল অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। বিচারক হুয়ান কার্লোস পেইনাডো তাকে পাসপোর্ট জমা দিতে এবং মাসে দুবার আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন। ৫৫ বছর বয়সী বেগোনা গোমেজ সব অভিযোগ অস্বীকার করেছেন।

এই মামলার সূত্রপাত হয় উগ্র ডানপন্থি সংগঠন ‘মানোস লিম্পিয়াস’-এর অভিযোগ থেকে। প্রধানমন্ত্রী সানচেজ মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং তার পরিবারকে হয়রানির অভিযোগ তুলেছেন। আদালতের আদেশের পর সোশ্যালিস্ট পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বেগোনা গত দুই বছর ধরে বিচার বিভাগীয় ও রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন।

এদিকে সানচেজ সরকারের বিরুদ্ধে আরও কয়েকটি দুর্নীতি তদন্ত চলছে, যা তার সরকারের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।