Web Analytics

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান না দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটুক এবং এজন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তিনি আরও বলেন, ইউনুসের সময় যেমন পরিস্থিতি ছিল, সেটাই যেন বজায় থাকে। এই সাক্ষাৎকারটি ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সম্প্রচারিত হলেও, সম্প্রতি এর কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সাক্ষাৎকারে তিনি সীমান্তে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত বলেন। তার দাবি, সীমান্তরক্ষী বাহিনী মাঝে মাঝে যাদের ফেরত পাঠানো হবে, তাদের কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হেফাজতে রাখে এবং সুযোগ বুঝে, বিশেষ করে রাতের অন্ধকারে, তাদের জোর করে সীমান্ত পার করে দেয়। তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম ‘বিজিবি’ না বলে পুরনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন সময় এসেছে যখন ভারতের পক্ষ থেকে নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত মিলছে, বিশেষ করে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণার পর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।