Web Analytics

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক দলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে জড়াবে না এবং কাউকেও এমন কাজে জড়াতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যাত্রী হয়রানি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে, তাই শূন্যপদ পূরণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে বদ্ধপরিকর।

সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করতে চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।