Web Analytics

মাত্র ১৪ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী দোহার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ১৬ বলে ফিফটি, ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

এই ইনিংসে সূর্যবংশী অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের ২৯ বলের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে নিজের গড়া ৫৯ বলে দেড়শ রানের রেকর্ডও তিনি ৪০ বলে ভেঙে দেন। চ্যাড বোয়েসের ১০৩ বলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি ছাড়িয়ে যান।

৫৩ বলে ৭ চার ও ২৮ ছক্কায় ২০৪ রান করেন সূর্যবংশী। এক ইনিংসে তার ২৮ ছক্কা স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে এবং তার স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০। ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ভারত ‘এ’ ১৪.২ ওভারে ২৫৪/৩ করে, যা ২০০-এর বেশি রান তাড়ায় নতুন বিশ্বরেকর্ড। হারপ্রিত সিংয়ের ১৩০ রানে আমিরাত করেছিল ২৪৯/৮।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।