Web Analytics

ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকালে রেড অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। কুয়াশাপ্রবণ সড়কে চলাচলের সময় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবুধাবি পুলিশ।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৩ নভেম্বর আমিরাতের আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সকালবেলায় দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমাতে পারে। পুলিশ চালকদের ইলেকট্রনিক সাইনবোর্ডে দেখানো পরিবর্তিত গতিসীমার দিকে নজর রাখতে বলেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে এবং কোথাও কুয়াশা বা হালকা কুয়াশা তৈরি হতে পারে। দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্র শান্ত থাকবে বলে জানিয়েছে এনসিএম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।