Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য এবং মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শক্তিশালী গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি এবং সরকার বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। এর অগ্রাধিকারের মধ্যে জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার রয়েছে। সরকার প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলেও তিনি জানান।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা ও সেবা সহজলভ্য করা হবে; ভবিষ্যতে ইউনিভার্সেল কার্ডে সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন চান। সিজিএস আয়োজিত সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।