Web Analytics

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, জুলাই সনদে করা সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এবং দলের ৩১ দফা কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সংস্কার কমিশনের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদই এখন বিএনপির অগ্রযাত্রার দিকনির্দেশনা হবে। ভূমিধ্বস বিজয়কে তিনি জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে এবং কখনো জনপ্রিয়তা হারায়নি। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, আওয়ামী লীগের দমন-নিপীড়নমূলক শাসন ও বিরোধী দলকে রাজনৈতিকভাবে কাজ করতে না দেওয়াই এই পরিস্থিতির জন্য দায়ী।

দুই দশক পর সরকারে ফিরছে বিএনপি, আর জামায়াত প্রথমবারের মতো বিরোধী দলে অবস্থান করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।