Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, এ মাসে এসব দেশ থেকে দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার পথে রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রপ্তানি বাড়িয়েছে।

তবে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমান রপ্তানি এখনো অনেক কম। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের এসব প্রধান উৎপাদনকারী দেশ দৈনিক ১ কোটি ৮৮ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছিল। হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি আবার বাড়তে শুরু করায় সেপ্টেম্বরে মোট রপ্তানি বেড়েছে। এ মাসে প্রণালিটি দিয়ে দৈনিক প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার কথা।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব তেল রপ্তানির পথ পরিবর্তন করে লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার করেছে। রয়টার্সের তথ্য বলছে, সেপ্টেম্বরে সৌদি আরব থেকে দৈনিক প্রায় ৫৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতে পারে। আগস্টে দেশটির দৈনিক রপ্তানি ছিল ২৪ লাখ ৪৬ হাজার ব্যারেল, যা এক মাসে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।