Web Analytics

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইনে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎকারী একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। বরিশালের বাকেরগঞ্জের বাহাদুরপুর গ্রামের মো. তাজুল ইসলাম (৩১) নামের ওই ব্যক্তিকে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট টিম আটক করে। চক্রটি দেশের একটি স্বনামধন্য ট্রেডিং প্রতিষ্ঠানের নাম ও লোগো জাল করে বিনিয়োগকারীদের কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সফটওয়্যারের মাধ্যমে ‘নিশ্চিত মুনাফা’র প্রলোভন দেখিয়ে ২১ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা হাতিয়ে নেয়।

মোহাম্মদপুর থানায় ৫ এপ্রিল দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে ভুক্তভোগী প্রতারণার শিকার হন। প্রথমে অল্প বিনিয়োগে লাভ দেখানো হলেও পরে বড় অঙ্কের অর্থ দাবি করলে তিনি প্রতারণা বুঝতে পারেন। তদন্তে জানা যায়, তাজুল ইসলাম চক্রটির অর্থ লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংক হিসাব ও ডেবিট কার্ড সরবরাহ করতেন।

সিআইডি জানিয়েছে, চক্রটি আন্তর্জাতিকভাবে সক্রিয় এবং অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। অনলাইনে বিনিয়োগের আগে প্রতিষ্ঠানের সত্যতা যাচাই ও সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।