Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে চালুর আশায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম ১১ দিনের সর্বনিম্নে নেমেছে। প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি আসে। গ্রিনউইচ মান সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে নভেম্বরের ব্রেন্ট ক্রুড ২ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ৬ শতাংশ কমে ১০১ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়।

মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের ডব্লিউটিআই চুক্তির দাম ২ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬১ সেন্টে নেমেছে। নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ছিল ৯৩ ডলার ৪৯ সেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় আলোচনার জন্য নিজেদের শর্ত জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে এবং হুথিরা ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার পর আরামকো ইয়ানবু দিয়ে কিছু চালান বন্ধ রেখে হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি বাড়িয়েছে। উপগ্রহ তথ্য অনুযায়ী, গত ছয় দিনে প্রণালী দিয়ে দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেল সৌদি তেল রপ্তানি হয়েছে, আগস্টে যা ছিল ৭ লাখ ব্যারেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।