Web Analytics

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে জামায়াত সমর্থিত ১০–১২ জন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাতে কৃষক দল নেতা আবুল কাশেমের মৃত্যুর পর বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জামায়াত নেতা আব্দুল আজিজ, নায়েব আলী ও মতিয়ার রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়।

নিহতের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করে থানায় অভিযোগ করলেও মামলা এখনো নথিভুক্ত হয়নি। কৃষক দল নেতা আবুল কাশেম হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পুলিশ জানায়, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাশেম নিহত হন।

অন্যদিকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কাশেমের মৃত্যু পারিবারিক বিরোধের জেরে হয়েছে এবং এ ঘটনায় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।