Web Analytics

গত শুক্রবার সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে’ চীন ২৯টি দেশের অংশগ্রহণে ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা’ (ডব্লিউএআইসিও) গঠনের ঘোষণা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং কোনো একক দেশের আধিপত্যের বিরুদ্ধে সতর্ক করেন। ‘উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এআই অংশীদারত্ব’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে চীন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে পাল্লা দিতে সক্ষম নতুন এআই উদ্ভাবন প্রদর্শন করে।

সাংহাইভিত্তিক ডব্লিউএআইসিওর লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং নিরাপদ ও উপকারী এআই নীতিমালা গড়ে তোলা। ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ ২৯টি দেশ এতে যোগ দিয়েছে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘে এআই নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের জন্য বেইজিং এই জোটকে ব্যবহার করতে পারে।

চিপ ও এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় এই উদ্যোগকে চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডব্লিউএআইসিওর নেতৃত্বের মাধ্যমে চীন বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সমর্থন নিয়ে বৈশ্বিক এআই নীতিমালায় প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।