Web Analytics

ঢাকার গুলশান, কড়াইল ও মহাখালী বস্তি এলাকায় বহুতল আবাসন নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আবাসন প্রকল্পের পাশাপাশি সৌরবিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বড় ধরনের বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে দুই দেশের সহযোগিতাও এগিয়ে নেওয়া হচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত সহযোগিতায় আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বলে জানান মীর শাহ আলম। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণ ও ভাষাদক্ষ জনশক্তি তৈরিতেও চীন বিনিয়োগে আগ্রহী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।