Web Analytics

ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ সংযোজন করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নারী যাত্রীরা নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। চট্টগ্রাম থেকে ঢাকায় আসা সোনার বাংলা এক্সপ্রেসের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা–সিলেট–ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা–চট্টগ্রাম–ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এই বিশেষ কোচ চালু করা হয়েছে। সোমবার ২৫ মে থেকে ঈদের আগের তিন দিন, অর্থাৎ ২৭ মে পর্যন্ত এই সেবা চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।