Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। সোমবার দিবাগত রাতে ১০৭৮ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বিএসএফ ওই যুবককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্য ও এলাকাবাসী সীমান্তে অবস্থান নেন।

বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে এবং বিজিবি বর্তমানে সতর্ক অবস্থায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।