Web Analytics

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের উদ্যোগে আরও ৭০ জন প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। শনিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার রোববার, ১৫ নভেম্বর, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ১৫০ কর্মী নিয়োগের চলমান প্রক্রিয়ায় এটি দ্বিতীয় দফার মনোনয়ন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। নির্বাচিতদের অনেকেই সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে ২ নভেম্বর চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করা হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। সরকার নির্ধারিত অভিবাসন-সংক্রান্ত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান এবং কর্মীদের কাছ থেকে সার্ভিস চার্জ বা অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন হবে। অনৈতিক লেনদেনে অর্থ গ্রহণকারী ও প্রদানকারী উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে বোয়েসেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।