Web Analytics

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে, যা গতবারের তুলনায় ২২ হাজার ৭৬৬ জন বেশি।

সাধারণ ৯ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। আজ সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। ২ হাজার ৬৯৭ কেন্দ্রের মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি ঢাকায়। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস বা নকলের কোনো সুযোগ নেই। কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনাও জানিয়েছে, যেখানে সংস্কৃতি ও ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।