Web Analytics

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির ঘটনা উদ্ঘাটনের কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহমেদ বলেন, ২০১৪ সাল থেকে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম অনুসন্ধান করা হচ্ছে এবং প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।

রিজভী আহমেদের ভাষ্য অনুযায়ী, শর্তসাপেক্ষ সুবিধায় আমদানি করা মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে শর্ত পরিপালনের কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি ওই সুবিধায় ৫২৫টি যন্ত্র আমদানি করে শূন্য বা ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়েছিল। অথচ যন্ত্রগুলো আমদানিতে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য ছিল বলে জানানো হয়; এ খাতে ফাঁকির পরিমাণ ১১ কোটি ৫৬ লাখ টাকা।

এর আগে শনিবার এনবিআর জানায়, বন্ড ও ফ্রি অব কস্ট সুবিধায় প্রতিষ্ঠানটি ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়েছে। চীন ও ভারত থেকে তিনটি বিল অব এন্ট্রির মাধ্যমে ৩৭.০৮ মেট্রিক টন কাঁচামাল আমদানি করা হয় বলে এনবিআর জানায়। অভিযোগ, নির্ধারিত উৎপাদন ও রপ্তানিতে ব্যবহার না করে এসব কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।