Web Analytics

ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে শহরের কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দলটি জানায়, বিক্ষোভের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যন্তর মন্তরের কাছে হাজারো সমর্থক বিক্ষোভে অংশ নেন, কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মাঠপর্যায়ের আপডেট প্রকাশ করা সম্ভব হয়নি বলে দলটি জানায়। একাধিক পোস্টে সিজেপি কর্তৃপক্ষকে কাপুরুষ আখ্যা দিয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানায়।

‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনাও ঘটে। দিল্লি পুলিশ জানায়, কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে ইন্টারনেট বন্ধের অভিযোগে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।