Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে নিহত এক শহীদের বোন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য। তিনি বলেন, আন্দোলনের সময় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত প্রতিশ্রুতিগুলো এখনো পূরণ হয়নি, যা তাদের মনে গভীর হতাশা তৈরি করেছে।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভাই হারানোর বেদনা ও পরিবারের একমাত্র সহায় হয়ে ওঠার দায় তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। ঘর থেকে বের হলে তার মা উদ্বিগ্ন হয়ে থাকেন, অথচ তাদের পাশে কেউ দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি। ভাইয়ের অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে অনুভব করেন তিনি এবং এখনো সেই ফোনকলের অপেক্ষায় থাকেন যা আর আসে না।

তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় যেন সংসদে পাশ করা হয়। তার বিশ্বাস, এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, একসময় কৃষি ইনস্টিটিউটে তারেক রহমান তাকে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের পরিবারের খোঁজ কেউ নেয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।