Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি শিল্প-কারখানার শ্রমিকরা টানা তিন দিন ছুটি ভোগ করবেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, যেসব কারখানা ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে শ্রমিকদের দিয়ে এক দিন অতিরিক্ত কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং পরবর্তীতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।