Web Analytics

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশের নিজস্ব প্রেসের সামনে ককটেল হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতারা। রোববার রাতে ঘটে যাওয়া ঘটনাকে তারা সংবাদমাধ্যম, মুক্তচিন্তা ও স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা হিসেবে বর্ণনা করেছেন।

যৌথ বিবৃতিতে এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং নির্বাহী কমিটির সদস্যরা এ দাবি জানান। পৃথকভাবে একই ধরনের বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

বিবৃতিতে বলা হয়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও পানের দোকানি রিনা খানম আহত হন। সাংবাদিক নেতারা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।