Web Analytics

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমল। চলতি আসরের আগে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং বলেন, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই। তবে কখনো কখনো বাইরের পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুক্তি ও বিবেচনা অনুযায়ী এমন পরিস্থিতি আর তৈরি হবে না।

ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং পরবর্তীতে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি। বর্তমানে মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।