Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি জানিয়েছেন, ২০২৬ সালের আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করে বলেন, খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ময়মনসিংহ শিক্ষাবোর্ড ও ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে, কারণ পক্ষপাত বা অবহেলা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও জানান, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য এবং পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মিলন জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ যুগোপযোগীভাবে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।