Web Analytics

ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুই ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান। তিনি বলেন, আগের রাত আনুমানিক ২টায় কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয় বাংলাদেশি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ওই অগ্নিকাণ্ডে আরও কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়া বাংলাদেশিদের এমন দুর্ঘটনায় মৃত্যু হৃদয়বিদারক ও কষ্টদায়ক বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। অন্যদিকে, গত ১৭ আগস্ট পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হন।

গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। দগ্ধ ও গুরুতর আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফেরানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জোরালো দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।