Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচি ও ইশতেহারে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তিনি জানান, ইতিমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং বিএনপি সেই কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বুধবার চকরিয়ার একটি কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত ‘মিট দ্য প্রেস উইথ ইউথ সালাহউদ্দিন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, সে দেশের গণতন্ত্র ও কাঠামো আরও শক্তিশালী হয়েছে। তথ্য আদানপ্রদানের সহজলভ্যতার যুগে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে দেশের মর্যাদা বিশ্বে অক্ষুণ্ণ থাকে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং কক্সবাজারের সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।