Web Analytics

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি পরিচালিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং দেশের শীর্ষ অনলাইন খাবার ও পণ্য সরবরাহ প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এই সহযোগিতার মাধ্যমে ফুডপান্ডার রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন সেবা নিশ্চিত করা হবে।

চুক্তির আওতায় ফুডপান্ডা রাইডাররা উপায়ের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও দ্রুত ও কার্যকরভাবে অর্থ সংগ্রহ ও লেনদেন করতে পারবেন। এতে তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই অংশীদারত্বের ফলে রাইডারকেন্দ্রিক একটি আধুনিক ও ব্যবহারবান্ধব সেবা কাঠামো গড়ে উঠবে, যা উপায়ের বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক ও ফুডপান্ডার ডেলিভারি ইকোসিস্টেমকে যুক্ত করবে।

তাদের মতে, এই উদ্যোগ নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করবে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।