Web Analytics

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স। টানা প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম শেষে শুক্রবার, ২৭ নভেম্বর সকালে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাপেক্সের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের মূল অভিযান বৃহস্পতিবার বিকেলে শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টায় পুনরায় কাজ শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হয়। ত্রুটি মেরামত, যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুতের পর সকাল ৯টার দিকে অভিযান আবার শুরু হয়।

বাপেক্স জানায়, ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের দলটি ১৪ দিন কাজ করেছে এবং প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম চালিয়েছে। গভীরে পাইপ বসিয়ে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তী ধাপে সিমেন্ট প্রয়োগ করে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। ইউএনও পান্না আক্তার বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রশাসনের নির্দেশনা মানার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।