Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ বিবেচনা করে সরকার ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সরকারের লক্ষ্য আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করা।

গুণগত মান বাড়াতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পড়া, লেখা ও গণিতে ভিত্তিমূলক দক্ষতা নিশ্চিত করতে নতুন মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সব প্রাথমিক প্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা ও মানদণ্ড মেনে পরিচালিত হতে হবে।

সিলেট বিভাগে সম্প্রতি ছয় ঘণ্টার কর্মশালায় নতুন মূল্যায়ন পদ্ধতি, শ্রেণিভিত্তিক মান ও প্রশাসনিক তদারকি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্টের মধ্যে সব বিভাগে এমন কর্মশালা শেষ করার কথা বলা হয়েছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা বিষয়ে লিখিত প্রস্তাব পেলে মন্ত্রণালয় তা পর্যালোচনা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।