Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ও তার দোসররা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গেলেও তাদের কালো ছায়া এখনো রয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি সংস্কৃতির মাধ্যমে এই আগ্রাসন দূর করার আহ্বান জানান। আয়োজনটি করে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক মাইলফলক। তাঁর মতে, জুলাইয়ের চেতনাকে টিকিয়ে রেখে সবাইকে দেশ গড়তে হবে এবং জাতীয় স্বার্থে ভিন্নমত ও ভিন্ন আদর্শের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে বিভক্ত করতে চাওয়া ব্যক্তিদের তিনি দেশের শত্রু হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বিশেষ অতিথি ছিলেন। সাংস্কৃতিক পর্বে কোরআন তেলাওয়াত, আবৃত্তি, জারি, সংগীত, কাওয়ালি, গম্ভীরা ও অভিনয় পরিবেশিত হয়। ‘রক্তাক্ত জুলাই’ নাটকে জুলাই আন্দোলনের আত্মত্যাগ, সংগ্রাম ও গণজাগরণের শিল্পরূপ তুলে ধরা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।