Web Analytics

লোহিত সাগরের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা হুথিদের কাছে হারানোর পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী মারিবে সেনাদের পুনর্গঠন করছে। হারানো উপকূলীয় অঞ্চল পুনর্দখলের লক্ষ্যে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারের সদস্য ও মারিবের গভর্নর সুলতান আল-আরাদা।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সাবাকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাদা পূর্ব উপকূলে সরকারি বাহিনীর পরাজয়কে যন্ত্রণাদায়ক ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। তবে যুদ্ধের ক্ষেত্রে এ ধরনের ধাক্কা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় পরাজয়ের পরও সরকারি বাহিনী অন্য ফ্রন্টগুলোতে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

আল-আরাদা বলেন, হুথিদের কাছ থেকে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে সরে আসা সেনারা মারিবে নিজেদের পুনর্গঠিত করছেন এবং কোনো না কোনোভাবে আবার যুদ্ধক্ষেত্রে ফিরবেন। তিনি অভিযোগ করেন, হুথিরা শান্তি প্রক্রিয়া শেষ করে ইয়েমেনে আবার যুদ্ধ ফিরিয়ে এনেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।