Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামে হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে যুবদল নেতা হান্নান মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী জরিনা বেগম ১০ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং জেলা প্রশাসকের কাছেও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। অভিযোগে বলা হয়েছে, মাধবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হান্নান মিয়া আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল করে নতুন ভবন নির্মাণ শুরু করেছেন।

মামলার নথি অনুযায়ী, হাইকোর্ট কেবল বিদ্যমান ভবনের সংস্কারের অনুমতি দিয়েছিল, তবে নতুন নির্মাণ বা জমির প্রকৃতি পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা ছিল। ৪৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান। জরিনা বেগমের অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং নির্মাণে বাধা দিতে গেলে তাকে হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জানান, এসিল্যান্ডকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, আদালতের নির্দেশ মানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।