Web Analytics

ফ্রান্সজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানুষ ও সরকারি স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংস্থাটি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সুরক্ষার ওপর জোর দিয়েছে। সোমবার ব্রাসেলসে সংবাদ ব্রিফিংয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কুস ল্যামার্ট বলেন, গণতান্ত্রিক দেশগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ মৌলিক অধিকার, যা সুরক্ষিত রাখা জরুরি।

ল্যামার্ট বলেন, সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ব্যক্তি বা সরকারি স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৌলিক অধিকার পুরোপুরি সমুন্নত রেখে মানুষের নিরাপত্তা, সম্পদ ও সরকারি প্রতিষ্ঠান রক্ষায় ফরাসি কর্তৃপক্ষের প্রচেষ্টাকে ইইউ সমর্থন করে। তিনি জানান, ঘটনাগুলোর তদন্ত জাতীয় পর্যায়ে চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের।

ইউরোপীয় কমিশনের আরেক মুখপাত্র টমাস রেনিয়ে বলেন, অস্থিরতার মধ্যে অনলাইনে সহিংসতা উসকে দেওয়া বা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর ভূমিকা পর্যালোচনা প্রয়োজন। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে এমন প্রচেষ্টা মূল্যায়ন ও কমাতে ব্যবস্থা নিতে হবে। কমিশন ফরাসি কর্তৃপক্ষ ও দেশটির ডিজিটাল সার্ভিসেস সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ রাখছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় এক হাজার নিরাপত্তা সদস্য আহত, দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২ হাজার ৪০০ জন গ্রেপ্তার হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।