Web Analytics

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে মণিপুরি মৈথৈ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘লাই হারাওবা’। তিন দিনব্যাপী এই উৎসব বুধবার শুরু হয়ে নানা আচার-অনুষ্ঠান ও নৃত্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মণিপুরি লোকবিশ্বাস অনুযায়ী, ‘লাই হারাওবা’ শব্দের অর্থ ‘দেবতাদের আনন্দনৃত্য’, যা মণিপুরি নৃত্যের আদি উৎস হিসেবে বিবেচিত।

উৎসবের মূল আকর্ষণ ছিল পৃথিবী সৃষ্টির প্রাচীন মিথ বা উপাখ্যান, যা নৃত্যের মাধ্যমে উপস্থাপিত হয়। প্রাচীন ধর্মের পুরোহিত ও পুরোহিতানী, যাদের ‘মাইবা’ ও ‘মাইবী’ বলা হয়, তারা জলাশয় থেকে দেবতাকে আহ্বান করে উৎসবের সূচনা করেন। এরপর পেনার সুরে মানুষের জীবনচক্রের বিভিন্ন পর্যায় নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আয়োজকদের মতে, এটি মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব ও সম্প্রীতির প্রতীক।

এই উৎসব মণিপুরি জনগোষ্ঠীর ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার এক গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে বিবেচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।