Web Analytics

ইন্দোনেশিয়ায় বন ও পিটল্যান্ডে আগুন লাগানোর অভিযোগে পুলিশ ৭২ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে ব্যাপক ধোঁয়া তৈরি হয়েছে, যা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মালয়েশিয়াতেও পৌঁছেছে। বোর্নিও ও সুমাত্রা দ্বীপের নয়টি প্রদেশে বন ও ভূমিতে আগুন লাগানোর ৮৯টি ঘটনা নিয়ে তদন্ত চলছে।

পুলিশের বিশেষ অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইরহামনি জানান, অধিকাংশ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কম খরচে জমি পরিষ্কার করে চাষাবাদ বা বাগান তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। এসব আগুনের পেছনে কোনো কোম্পানির অর্থায়ন ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তিনি বলেন, কেবল মাঠপর্যায়ের ব্যক্তিদের নয়, আগুনে কারা লাভবান হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে, তাদেরও শনাক্ত করা হবে। অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।

পরিবেশ মন্ত্রণালয় রোববার বোর্নিওতে ৩ হাজার ৭০০টির বেশি এবং দক্ষিণ সুমাত্রায় ১ হাজার ৭০০টির বেশি হটস্পট শনাক্ত করেছে। কিছু এলাকায় ধোঁয়ায় দৃশ্যমানতা ১০ মিটারে নেমেছে। কালিমান্তানে কৃত্রিম বৃষ্টির কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে ৩০টি ও সুমাত্রায় ২২টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মালয়েশিয়ার সারাওয়াকে ধোঁয়ার কারণে প্রায় ৬০০ স্কুল বন্ধ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ শিক্ষার্থী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।