জুলাই মাসের আলোচিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলাগুলোর একটি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অন্যটি ২০২৫ সালের ৩০ জুনের। পুলিশ আইভীকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যথাক্রমে ২ মার্চ ও ১২ এপ্রিল আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ৯ মে ভোরে দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে আসামি করা হয়। পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। এরপর ১৮ নভেম্বর নতুন করে পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি জামিন পান, তবে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর কার্যকারিতা স্থগিত হয়।
আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আইভীর আগের পাঁচ মামলার জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।