Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হবে। ২০ ফেব্রুয়ারি লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এটি ছিল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নিজ জেলার প্রথম সরকারি সফর।

মন্ত্রী জানান, ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে চারটি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, খাল খনন ও সংস্কারে পানিসম্পদ, এলজিআরডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আসন্ন রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।